সাকিব-মোস্তাফিজের পর কাউন্টিতে খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ

আপডেট : ০২ জুন ২০২৬, ১১:১৯ এএম

গতকাল সোমবার দিনটা চাইলেও সহজে ভুলতে পারবেন না হাসান মাহমুদ। ২৬ বছর বয়সী ডানহাতি পেসার গতকাল একই দিনে দুটি সুখবর পেয়েছেন। একদিকে লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে দল পেয়েছেন, অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট থেকেও ডাক পেয়েছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলবেন হাসান মাহমুদ। দেশীয় ইংরেজি সংবাদপত্র ডেইলি সান এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন হাসান। পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন ডিপিএলের পরের রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন তিনি। এর মধ্যেই কাউন্টি ও এলপিএলে দল পাওয়ার সুখবর পেলেন।

বিষয়টি নিশ্চিত করে ডেইলি সানকে হাসান মাহমুদ বলেছেন, ‘এটা একটা রেকর্ড হতে পারে। একই দিনে (এলপিএলে) ফ্র্যাঞ্চাইজি দলে ডাক পাওয়া এবং কাউন্টি ক্রিকেটে ডাক পাওয়া (হাসি)। এটা একটা ব্লেসিং। আমি বিশ্বাস করি দীর্ঘ দিনের ধৈর্যের ফল।’

তা কীভাবে কাউন্টি দলের নজরে এলেন বাংলাদেশি পেসার? বিষয়টি প্রসঙ্গে হাসান মাহমুদ বলেছেন, ‘যখন ইংল্যান্ডে ছিলাম, আমি ক্লাবের সাথে ট্রেনিং করেছি। কোচ এবং ম্যানেজমেন্ট আমার বোলিং বেশ পছন্দ করেছেন। আমি স্পোর্টস ভিসার জন্য অপেক্ষা করছিলাম। এটি পেয়ে গেছি। এরপর আমি বিসিবির সাথে যোগাযোগ করব এনওসি নিয়ে, এই বছর কাউন্টি ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলতে চাই।’

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছে ফিফা। এরপর আর্জেন্টিনার তিন সদস্য- মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি পরিকল্পনা ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের দুই প্রভাবশালী সংস্থা— ফিফা ও উয়েফা। ফিফা সভাপতি বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের...
কেন সবকিছুতেই বিদেশমুখী হতে হয় ক্রিকেটারদের? অনেকের ধারণা, বিসিবির হাতে টাকার অভাব নেই, তাই বিদেশে পাঠাতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, আসল কারণটা টাকার নয়— সক্ষমতার। নির্দিষ্ট করে বললে,...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর