নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি জয়ের অপেক্ষা ফুরিয়েছে বাংলাদেশের। আজ অন্য সংস্করণে আক্ষেপ ফুরোনোর জন্য নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ দুপুরে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
মেলবোর্নে চলছে বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়াকে সাড়ে তিন শর নিচে থামিয়ে এরই মধ্যে এক শ রান করে ফেলেছে পাকিস্তান। দিনের টেস্টে সেঞ্চুরিয়নে ভারতকে যত কম রানে গুটিয়ে দেওয়ার লক্ষ্যে নামছে দক্ষিণ আফ্রিকা।
আজ চেলসি ও ম্যানচেস্টার সিওটির ম্যাচ আছে ইংলিশ প্রিমিয়ার লিগে।
ক্রিকেট
১ম টি-টোয়েন্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ড
দুপুর ১২–১০ মিনিট, নাগরিক টিভি ও গ্রিন টিভি
মেলবোর্ন টেস্ট-২য় দিন
অস্ট্রেলিয়া-পাকিস্তান
ভোর ৫-৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
সেঞ্চুরিয়ন টেস্ট–২য় দিন
দক্ষিণ আফ্রিকা–ভারত
দুপুর ২–০০ মিনিট, স্টার স্পোর্টস ১
বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–সিডনি থান্ডার
দুপুর ২-১৫ মিনিট, স্টার স্পোর্টস ২
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি–ক্রিস্টাল প্যালেস
রাত ১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
এভারটন–ম্যানচেস্টার সিটি
রাত ২–১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২