টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

গতকাল ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ২য় ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ জমিয়ে শেষ দিকে ৩ উইকেটে হেরে গেছেন নাজমুল হাসান শান্তরা। তৃতীয় ওয়ানডের আগে দুদিন ছুটি পাচ্ছে দুদল। আজ আন্তর্জাতিক ক্রিকেটেও নেই কোনো ম্যাচ। তবে পিএসএলে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ার জালমির মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড।

ইংলিশ ফুটবলে আজ এফএ কাপের লড়াইয়ে নিউক্যাসলের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। লা লিগায় রেয়াল মাদ্রিদ আতিথ্য নেবে ওসাসুনার মাঠে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ আছে আজ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

পিএসএল

২য় এলিমিনেটর

পেশোয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড

রাত ১০টা, টি স্পোর্টস

 

ফুটবল

এফএ কাপ

উলভারহ্যাম্পটন-কভেন্ট্রি

সন্ধ্যা ৬-১৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নিউক্যাসল

রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২

 

লা লিগা

ওসাসুনা-রেয়াল মাদ্রিদ

রাত ৯.১৫ মিনিট, র‍্যাবিটহোল

হেতাফে-জিরোনা

রাত ১১-৩০ মি., র‍্যাবিটহোল

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

বার্নলি-ব্রেন্টফোর্ড

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লুটন-নটিংহাম

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুলহাম-টটেনহাম

রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১