বার্সায় যোগ দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ অ্যান্থনি গর্ডনের, প্রশ্নের উত্তর দিলেন স্প্যানিশে

আপডেট : ৩০ মে ২০২৬, ১১:৪৭ এএম

দলবদলের মৌসুম শুরু হতে না হতেই চমকে দিয়েছে বার্সেলোনা। নিউক্যাসলে খেলা ইংলিশ লেফট উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গর্ডনের জন্য প্রাথমিকভাবে ৭ কোটি ইউরো খরচ করতে হয়েছে বার্সাকে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১০০০ কোটি টাকার কিছু বেশি। তবে শর্তসাপেক্ষে বার্সার খরচ বেড়ে ৮ কোটি ইউরো (১১৪৩ কোটি টাকা) ছাড়িয়ে যেতে পারে। 

গর্ডনকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল লিভারপুল ও বায়ার্ন মিউনিখসহ আরও বেশ কয়েকটি ক্লাব। সে কারণে অনেকটা তড়িঘড়ি করেই ২৫ বছর বয়সী এ লেফট উইঙ্গারকে পেতে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলে বার্সা। গতকাল শুক্রবারই গর্ডনকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এদিকে বার্সায় যোগ দিয়েই স্প্যানিশ ভাষায় সব প্রশ্নের উত্তর দিয়ে সমর্থকদের চমকে দিয়েছেন গর্ডন। ২৫ বছর বয়সী এ উইঙ্গার জানিয়েছেন, বার্সায় যোগ দেওয়ার স্বপ্ন ছোট বেলা থেকেই দেখেছেন তিনি। আর সে কারণে শৈশব থেকেই স্প্যানিশ শেখার চেষ্টা চালিয়ে গেছেন তিনি!

গর্ডন বলেছেন, ‘আমি স্প্যানিশে কথা বলতে চাইতাম। বিশ্বাস করুন বা না করুন, ছোটবেলা থেকেই আমার বিশ্বাস ছিল, একদিন বার্সার হয়ে খেলব।’

নিউক্যাসলে খেলার সময়ও স্প্যানিশ শেখার কার্যক্রম চালিয়ে গেছেন গর্ডন। এ প্রসঙ্গে ইংলিশ উইঙ্গার বলেছেন, ‘নিউক্যাসলে আমার একজন স্প্যানিশ ফিজিও ছিলেন। আমরা প্রতিদিন কথা বলতাম এবং আমি তাকে বলতাম, “একদিন বার্সার হয়ে খেলব, তাই স্প্যানিশ শিখতে চাই।” এভাবেই আমি কিছুটা স্প্যানিশ বলতে শিখেছি।’

বার্সাতে যোগ দিয়ে যে শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে, সেটাও অকপটে স্বীকার করেছেন গর্ডন, ‘আমি সবসময় বার্সেলোনাতেই আসতে চেয়েছি। যেমনটা আমি আগেও বলেছি, বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। ছোটবেলা থেকে আমি এই স্বপ্নই দেখেছি। সত্যিই এটি আমার স্বপ্ন পূরণ হওয়ার মতো।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর