টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ দিন। একদিকে মুখোমুখি এক ও তিনে থাকা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ওদিকে এর সুযোগ নিতে চাইলে লিভারপুলকে কঠিন পরীক্ষা দিতে হবে। তাদের ম্যাচ যে ব্রাইটনের বিপক্ষে।

এদিকে লা লিগায় গতকাল নিজেদের ম্যাচ জিতেছে বার্সেলোনা। ফলে আজ কিছুটা হলে চাপে থাকবে রেয়াল মাদ্রিদ।

চট্টগ্রাম টেস্টে আজ ম্যাচে ফেরার চেষ্টা করবে বাংলাদেশ। প্রথমদিনে ৪ উইকেট হারিয়েই ৩০০ পেরিয়ে গেছে সফরকারীরা।  

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট-২য় দিন

বাংলাদেশ-শ্রীলঙ্কা

সকাল ১০টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

মেয়েদের টি-টোয়েন্টি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

দুপুর ১২টা, ইউটিউব/বিসিবি

 

ঢাকা প্রিমিয়ার লিগ

রূপগঞ্জ টাইগার্স-গাজী টায়ার্স

সিটি ক্লাব-শাইনপুকুর

ব্রাদার্স-পারটেক্স

সকাল ৯টা, বিসিবি/ইউটিউব

 

আইপিএল

গুজরাট-হায়দরাবাদ

বিকেল ৪টা, টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১

দিল্লি-চেন্নাই

রাত ৮টা, টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুল-ব্রাইটন

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি-আর্সেনাল

রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

রেয়াল মাদ্রিদ-বিলবাও

রাত ১টা, র‍্যাবিটহোল

 

লিগ আঁ

মার্শেই-পিএসজি

রাত ১২-৪৫ মি., র‍্যাবিটহোল