টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

বাংলাদেশে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। খেলার জগতেও যেন ছুটির আমেজ। আজ ক্রিকেটে শুধু আইপিএলেই ব্যস্ততা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে পাঞ্জাব কিংস।

তবে ফুটবলে আজ মহাগুরুত্বপূর্ণ দিন। চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে সেমিফাইনালে মাদ্রিদকে ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। তবে মাদ্রিদের ঘরের মাঠে সমতা নিয়ে ফিরেছিল দুই দল। এবারও প্রথম লেগ মাদ্রিদের মাঠে। ফলে দ্বিতীয় লেগে এবারও ঘরের মাঠের সুবিধা পাবে সিটি। তবে মঞ্চ এবার সেমিফাইনাল নয়, কোয়ার্টার ফাইনাল।

দিনের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। সিটি ও মাদ্রিদ যেখানে এ নিয়ে টানা তিন বছর মুখোমুখি হলো নকআউট পর্বে, সেখানে আর্সেনাল ও বায়ার্ন ২০১৭ সালের পর এই প্রথম খেলছে একে অপরের বিপক্ষে। ৬ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ খেলা আর্সেনালের সেবার টুর্নামেন্ট শেষ হয়েছিল বায়ার্নের কাছে হেরে। দুই লেগ মিলিয়ে ১০ গোল হজম করেছিল গানাররা। এ মৌসুমে দুই দলের পারফরম্যান্স ও স্কোয়াড শক্তি তেমন কিছু হওয়ার ইঙ্গিত অবশ্য দিচ্ছে না।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল

পাঞ্জাব-হায়দরাবাদ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আর্সেনাল-বায়ার্ন মিউনিখ

রাত ১টা, সনি স্পোর্টস ১

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

রাত ১টা, সনি স্পোর্টস ২