রেয়াল মাদ্রিদের কাউকে দলে না রাখা প্রসঙ্গে যা বললেন স্পেন কোচ

আপডেট : ২৬ মে ২০২৬, ০১:০৭ পিএম

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। সে দলে বার্সেলোনার আট ফুটবলার জায়গা পেলেও সুযোগ পাননি রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। আর এ নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা।

সেই সমালোচনার জবাব দিয়েছেন ফুয়েন্তে। স্পেন কোচ জানিয়েছেন, খেলোয়াড় বাছাইয়ে ক্লাবের দিকে তাকাননি তিনি। বরং পারফরম্যান্স ও দলে খেলার উপযোগিতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে জানিয়েছেন ফুয়েন্তে।

স্কোয়াড নিয়ে এক সাক্ষাৎকারে ফুয়েন্তে বলেছেন, ‘কোন খেলোয়াড় কোন ক্লাব থেকে এসেছে বা আসেনি, সেটা আমার দেখার বিষয় নয়। আমি শুধু দেখি, সে আমাদের সঙ্গে খেলার সুযোগ ও সক্ষমতা রাখে কি না।’

সাক্ষাৎকারে স্পেন কোচ স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনোই কোনো খেলোয়াড়কে তার ক্লাব পরিচয়ের ভিত্তিতে বিচার করেন না। আর দল গঠনের ক্ষেত্রে তিনি সাধারণ সমর্থকের মতো ‘পপুলিস্ট মানসিকতা’ অনুসরণ করেননি বলেও জানিয়েছেন। ফুয়েন্তের মতে, সেরা ও উপযুক্ত খেলোয়াড়দের নিয়েই বিশ্বকাপ দল দেওয়া হয়েছে, এখানে ক্লাবভিত্তিক কোনো পক্ষপাতের সুযোগ নেই।

এ প্রসঙ্গে ফুয়েন্তে বলেছেন, ‘ওরা এই ক্লাব থেকে এসেছে নাকি অন্য ক্লাব থেকে- সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। একজন সমর্থকের মতো কোনো ক্লাব-কেন্দ্রিক পক্ষপাতমূলক মানসিকতা আমি রাখি না।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে এইচ গ্রুপে আছে স্পেন। ওই গ্রুপে স্পেনের সঙ্গী হিসেবে আছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

 

স্পেনের বিশ্বকাপ দল:

গোলকিপার: উনাই সিমন, দাভিদ রায়া, হোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, আলেক্স গ্রিমালদো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, মার্ক পুবিল।

মিডফিল্ডার: গাভি, রদ্রি, পেদ্রি, মার্তিন জুবিমেন্দি, ফাবিয়ান রুইস, আলেক্স বায়েনা, মিকেল মেরিনো।

ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, ফেরান তোরেস, মিকেল ওয়াইরসাবাল, ইয়েরেমি পিনো, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোস।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর