আইপিএলে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা চলছে। এরই মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি প্লে-অফ নিশ্চিত করেছে। বিদায় নিয়েছে আরও তিনটি ফ্রাঞ্চাইজি। বাকি চারটি দলের সামনেই সুযোগ আছে, প্লে-অফে যাওয়ার। কিন্তু প্লে-অফের টিকিট বাকি আছে মাত্র একটি। এ টিকিটের দৌড়ে সবচেয়ে পিছিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।
কাগজে কলমে লক্ষ্মৌর প্লে-অফ এখনো টিকে আশা থাকলেও সেটি খুব সামান্য। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে লোকেশ রাহুলরা। এ ম্যাচটি তো বড় ব্যবধানে জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের দিকেও।
প্লে-অফের হিসেব বাদ দিলে এ ম্যাচটি মূলত দুই ভাইয়ের লড়াইয়ের ম্যাচ। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে তাঁর সহদোর ক্রুণাল পান্ডিয়া খেলছেন লক্ষ্মৌতে। আগের বারের মুখোমুখি দেখায় মুম্বাইকে ৪ উইকেটে হারিয়েছে লক্ষ্মৌ। এ ম্যাচে তাই মুম্বাই প্রতিশোধের সুযোগ পাচ্ছে।
ফুটবলের সূচিতে আজ তেমন ব্যস্ততা নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বিকেলে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে শেখ রাসেল। সৌদি প্রো লিগে উত্তাপ ছড়ানো ম্যাচে আল নাসরের বিপক্ষে মাঠে নামবে আল হিলাল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
মুম্বাই-লক্ষ্মৌ
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস
সৌদি প্রো লিগ
আল নাসর-আল হিলাল
রাত ১২টা, টি স্পোর্টস