টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আইপিএলের গ্রুপ পর্বের শেষ দিন আজ। গতকাল চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে প্লে-অফের চার দল নির্ধারিত হয়েছে। লিগ পর্বের শেষ দিনে দুটি ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। রাতের ম্যাচে লড়বে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা কলকাতা এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। আজকের ম্যাচটি হারলেও শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে তারা। তবে রাজস্থান যদি ম্যাচটা জিতে যায়, তাহলে কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে উঠবেন সানজু স্যামসনরা।

অন্যদিকে রাজস্থান ম্যাচটা হেরে গেলে হায়দরাবাদের সামনে সুযোগ থাকবে কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করার। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে পাঞ্জাবকে হারানোর পাশাপাশি রাজস্থানের হার কামনা করতে হবে হায়দরাবাদকে।

আইপিএলের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ দিন আজ। জমজমাট মৌসুম শেষে আজ লিগ শিরোপা নির্ধারিত হবে। আজ একই সময়ে মাঠে নামবে লিগের ২০টি দল। তবে সব ম্যাচ ছাপিয়ে নজর থাকবে ম্যানচেস্টার সিটি-ওয়েস্ট হাম ম্যাচের দিকে। এ ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল।

কোনো কারণে সিটি পয়েন্ট হারালে, তখন শিরোপা জেতার সুযোগ আসবে আর্সেনালের সামনে। তাই আর্সেনাল-এভারটন ম্যাচটির দিকেও বাড়তি নজর থাকবে ফুটবল প্রেমীদের।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল

হায়দরাবাদ-পাঞ্জাব

বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি

রাজস্থান-কলকাতা

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান সিটি-ওয়েস্ট হাম

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২, র‍্যাবিটহোল

আর্সেনাল-এভারটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, র‍্যাবিটহোল

 

লা লিগা

বার্সেলোনা-ভায়েকানো

রাত ১১টা, র‍্যাবিটহোল

ভিয়ারিয়াল-রেয়াল মাদ্রিদ

রাত ১১টা, র‍্যাবিটহোল

 

ফ্রেঞ্চ লিগ আঁ

মেস-পিএসজি

রাত ১টা, র‍্যাবিটহোল