ফাইনালে হারের পর গুজরাটের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ক্রিকেটাররা

আপডেট : ০১ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

আইপিএলে গতকালের দিনটা হতাশাজনক কেটেছে গুজরাট টাইটানসের। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে গুজরাট। একদিকে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা তো আছেই, সেই রাতেই কি না আরও বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েছিলেন শুভমান গিলরা।

ফাইনাল শেষে হোটেলে যাওয়ার পথে গুজরাটের টিম বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি। ক্রিকেটারদের নিরাপদেই বের করে অন্য বাসে করে হোটেলে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের করে নেওয়া হয়।

অপ্রত্যাশিত এ দুর্ঘটনায় রাস্তাতেই প্রায় ঘণ্টাখানেক আটকে থাকতে হয় গুজরাটের ক্রিকেটারদের। পরে অন্য একটি বাসে তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

এদিকে ফাইনালে গুজরাটের হারের পর আইপিএলে শুভমান গিলদের ব্যস্ত সূচি নিয়েও আলোচনা শুরু হয়েছে। ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ছিল গুজরাটের। এজন্য ২৭ মে ধর্মশালা থেকে মুল্লানপুরে যেতে হয় দলটিকে। সেখানে ২৯ মে ম্যাচ খেলে ৩০ মে-ই ফেরার কথা ছিল গিলদের। তবে বৈরী আবহাওয়ায় যাত্রা একদিন পিছিয়ে যায়। এতে শনিবার রাতে আহমেদাবাদে পৌঁছে রোববার ফাইনাল খেলে গুজরাট।

টানা খেলা ও ভ্রমণের কারণে খেলোয়াড়রা ক্লান্ত ছিলেন কি না, এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে গুজরাট টাইটানসের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি ক্লান্তিকে অজুহাত হিসেবে দাঁড় করাননি, ‘কম সময়ে এত ম্যাচ খেলে আমরা ক্লান্ত ছিলাম- এমনটা বলে বেঙ্গালুরুর জয়ের কৃতিত্বকে খাটো করতে চাই না।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর