টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আইপিএলের ফাইনাল আজ। টুর্নামেন্টের ১৭তম মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে তিনবার ফাইনালে উঠে দুবার শিরোপা জিতেছে কলকাতা। অন্যদিকে হায়দরাবাদ দুবার ফাইনালে উঠে শিরোপা উদযাপন করেছে একবার।

এবারের লা লিগার শিরোপা উঠেছে রেয়াল মাদ্রিদের হাতে। গতকাল লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন আনচেলত্তির শিষ্যরা। অবশ্য শেষ ম্যাচে বেটিসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মাদ্রিদ। লিগের শেষ দিনের খেলায় আজ মাঠে নামছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি খেলবে সেভিয়ার বিপক্ষে।

টেনিসে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন শুরু হবে আজ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়া ওপেনে ছেলেদের এককে শিরোপা জিতেছিলেন সিনার। অন্যদিকে গত বছরের ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের এককে শিরোপা উঁচিয়ে ধরেছেন নোভাক জোকোভিচ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল: ফাইনাল

কলকাতা-হায়দরাবাদ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

ফুটবল

লা লিগা

সেল্তা ভিগো-ভ্যালেন্সিয়া

রাত ৮.১৫ মিনিট, র‍্যাবিটহোল

সেভিয়া-বার্সেলোনা

রাত ১টা, র‍্যাবিটহোল

 

সেরি আ

নাপোলি-লেচ্চে

রাত ১০টা, র‍্যাবিটহোল

ভেরোনা-ইন্তের মিলান

রাত ১২.৪৫ মিনিট, র‍্যাবিটহোল

 

টেনিস

ফ্রেঞ্চ ওপেন

১ম রাউন্ড

বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫