টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ধবলধোলাই এড়ানোর মিশনে মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে স্বাগতিক ভারত। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেটে ৮৬ রানে প্রথম দিন শেষ করেছে ভারত। স্বাগতিকরা পিছিয়ে আছে ১৪৯ রানে। আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।

হংকং ক্রিকেট সিক্সেসে আজ বেশ কয়েকটি ম্যাচ আছে। ৬ ওভারের ক্রিকেটের এ টুর্নামেন্টে গতকাল ওমানের বিপক্ষে জিতলেই শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। আজ চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবেন সাইফউদ্দিন-আবু হায়দার রনিরা।

ইউরোপিয়ান ফুটবলে আজ ব্যস্ত সময় পার করবে বড় দলগুলো। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মতো জায়ান্টরা। বুন্দেসলিগায় রাতে ইউনিয়ন বার্লিনকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

মুম্বাই টেস্ট, ২য় দিন

ভারতনিউজিল্যান্ড

সকাল ১০টা, স্পোর্টস ১৮-১ ও টি স্পোর্টস

 

হংকং ক্রিকেট সিক্সেস

অস্ট্রেলিয়ানেপাল

সকাল ৬.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

ভারতসংযুক্ত আরব আমিরাত

সকাল ৭.২৫ মিনিট, স্টার স্পোর্টস ১

 

মেয়েদের বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট–হোবার্ট হারিকেন্স

সকাল ৬.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

মেলবোর্ন রেনেগেডস–পার্থ স্করচার্স

সকাল ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসলআর্সেনাল

সন্ধ্যা ৬.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথম্যানচেস্টার সিটি

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-ব্রাইটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

উলভারহ্যাম্পটনক্রিস্টাল প্যালেস

রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

জার্মান বুন্দেসলিগা

বায়ার্ন মিউনিখইউনিয়ন বার্লিন

রাত ৮.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বরুসিয়া ডর্টমুন্ডলাইপজিগ

রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

 

সৌদি প্রো লিগ

আল ইত্তিফাকআল কাদিসিয়া

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

 

টেনিস

প্যারিস মাস্টার্স

সেমিফাইনাল

সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ৫