অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ব্যাটিং ব্যর্থতায় বিদায় বাংলাদেশের, ফাইনালে ভারত-পাকিস্তান

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় স্বপ্ন ছিল বাংলাদেশের। তবে সেমিফাইনালে এসেই থামতে হয়েছে বাংলাদেশের যুবাদের। ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় ফরিদ হাসানের দল। 

১৩৯ রানের ছোট লক্ষ্যে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই ওপেনার হাইম খান এবং উসমান খানের ঝড়ো ব্যাটিংয়ে ২২তম ওভারেই জয় তুলে নেয় পাকিস্তানের যুবারা।

বোলিংয়ে বাংলাদেশের প্রাপ্তি রবিউল অনিকের একটি উইকেট। উসমান খানের ৬৪ ও হাইম খানের ৬৯ রানের ইনিংসে ৯ উইকেটের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলের সর্বোচ্চ রানের জুটি ছিল তৃতীয় উইকেটে মাত্র ৪৩ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এহসান আল মুনীম ফিরেছেন মাত্র ১ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। 

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন রিজওয়ানউল্লাহ।

এদিকে অপর সেমিফাইনালে আফগানিস্তানকে ৮ উইকেট হারিয়েছে ভারত অনুর্ধ্ব-১৯ দল। আফগান যুবাদের দেয়া ২২৮ রানের লক্ষ্য ৩৭ তম ওভারেই টপকে যায় ভারত। আগামী ১৪ নভেম্বর আল আমেরাতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ফাইনাল।

এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি পরিচিত কাউন্টি দল— হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচ হিসেবেও...
অভিষেক হয়েছে মাত্র দুই টেস্ট আগে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন, আর তাতেই নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন থেকে সাকিব-তামিম-মুশফিকেরও ওপর থাকবে তাওহীদ হৃদয়ের নাম।
টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন হাসান মাহমুদ। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতে ৫ উইকেট পেয়েছেন আগেই। শুধু ঘরের মাঠেই ছিল অপ্রাপ্তি। এবার সিলেটে সেই আক্ষেপের...
আজ সকালের সেশনে দিনের অষ্টম ওভারেই চোট পান সাদমান। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে দৌড়েছিলেন সাদমান। কিন্তু বলটি ধরার সময় পা পিছলে যায় তাঁর। এতে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। এ...
দেশের পোশাক শিল্পে কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের বিষয়ে ৭টি নতুন নির্দেশনা জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ-এর সদস্য...
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি...
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতার কারণে বাড়ছে রোগী। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর