টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

গত বছরের শেষভাগটা দুঃস্বপ্নের মতো কেটেছে ম্যানচেস্টার সিটির। সে দুঃস্বপ্ন কাটাতে কোনো উপায় যেন খুঁজে পাচ্ছিলেন না পেপ গার্দিওলা। অবশ্য বছরের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে জিতেছে সিটি। সেটা ছিল সর্বশেষ ১৪ ম্যাচে সিটিজেনদের মাত্র দ্বিতীয় জয়!

এর প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। অধঃপতন হতে হতে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে নেমে গেছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে পড়েছে ১৪ পয়েন্ট ব্যবধানে। নতুন বছরে আজ প্রথমবারের মতো মাঠে নামবে গার্দিওলার শিষ্যরা। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ সিটির প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

লিগের অন্য ম্যাচে আজ মাঠে নামবে আর্সেনাল, চেলসি, টটেনহাম, নিউক্যাসলের মতো দলগুলো।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

অস্ট্রেলিয়াভারত

সিডনি টেস্ট–২য় দিন

ভোর ৫.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

দক্ষিণ আফ্রিকাপাকিস্তান

কেপটাউন টেস্ট–২য় দিন

দুপুর ২.৩০ মিনিট, পিটিভি স্পোর্টস

 

বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন রেনেগেডসমেলবোর্ন স্টার্স

দুপুর ২.৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

 

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

চট্টগ্রাম আবাহনীমোহামেডান

দুপুর ২.৪৫ মিনিট, টি স্পোর্টস

রহমতগঞ্জঢাকা ওয়ান্ডারার্স

দুপুর ২.৪৫ মিনিট, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহামনিউক্যাসল

সন্ধ্যা ৬.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটিওয়েস্ট হাম

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ক্রিস্টাল প্যালেসচেলসি

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রাইটনআর্সেনাল

রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১