ট্রফিটা কি হাত থেকে ফেলেই দিল গার্দিওলার সিটি?

আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:৩৮ এএম

প্রিমিয়ার লিগের ৩৩ রাউন্ড কিংবা এর পরে পয়েন্ট টেবিলে কখনো শীর্ষে উঠলে সেই মৌসুমে ম্যানচেস্টার সিটি কখনোই রানার্স আপ হয়নি। এবার সেই ধারাবাহিকতা ভাঙার জোর সম্ভাবনা জেগেছে। আর সেই শঙ্কা তৈরি করেছে পেপ গার্দিওলার দলই।

গতকাল সোমবার এভারটনের মাঠে গিয়ে হারতে হারতে কোনোমতে ৩-৩ গোলে ড্র করেছে ম্যান সিটি। তাতে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়েও খানিকটা পিছিয়ে পড়েছে গার্দিওলার দল। অন্যভাবে বলতে গেলে, সিটি কি তবে আর্সেনালের হাতে লিগ শিরোপা তুলে দিল!

সিটি কোচ অবশ্য তেমনটাই মনে করছেন। ম্যাচ শেষে গার্দিওলা জানিয়েছেন, লিগ শিরোপার নিয়ন্ত্রণ এখন আর সিটির হাতে নেই। সেটা যে আর্সেনালের নিয়ন্ত্রণে, সেটাও জানিয়েছেন গার্দিওলা।

গতকালের ড্রতে আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়েছে ম্যান সিটি। অবশ্য সিটি একটা ম্যাচ কম খেলেছে। ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭১, আর ৩৫ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৬। মিকেল আর্তেতার দলের হাতে এখন তিনটি ম্যাচ আছে। ওই তিন লিগ ম্যাচে আর্সেনাল যদি পয়েন্ট না হারায়, তাহলে লিগ শিরোপা জয়ে সিটির কোনো আশা বাকি থাকবে না। আর ২২ বছর পর প্রিমিয়ার লিগের স্বাদ পাবে আর্সেনাল। 

এই বাস্তবতা মেনেই গতকাল এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে গার্দিওলা বলেছেন, ‘(শিরোপার বিষয়টা) এখন নির্ভর করছে। ওটা আমাদের হাতে নেই। এই (এভারটনের বিপক্ষে) ম্যাচটার আগে আমাদের হাতে ছিল, ছিল আর্সেনালের হাতেও। কিন্তু এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই।’

অথচ হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটে জেরেমি ডকুর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যান সিটিই। কিন্তু দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের এক ঝড়ে পথ হারায় গার্দিওলার দল। ৬৮ থেকে ৮১- এই ১৩ মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-১ করে এভারটন।

সিটির হার তখন অনেকটা নিশ্চিত বলেই মনে হয়েছিল। তবে ৮৩ মিনিটে একটি গোল শোধ দেন হলান্ড। আর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে সিটিকে একটি পয়েন্ট এনে দেন ডকু।

লিগে সিটির আর ৪টি ম্যাচ বাকি। এর মধ্যে আগামী শনিবার পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে গার্দিওলার দল। অন্যদিকে আর্সেনাল খেলতে যাবে ওয়েস্ট হামের মাঠে।

শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও গার্দিওলার লক্ষ্য মৌসুমের বাকি ম্যাচগুলোতে জয় নিয়ে মাঠ ছাড়া। ম্যান সিটি কোচের ভাষায়, ‘প্রিমিয়ার লিগে আমাদের আর চারটি ম্যাচ আছে। এর মধ্যে পরেরটি ব্রেন্টফোর্ডের বিপক্ষে। খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ওই ম্যাচটাও এমন কঠিনই হবে। দেখা যাক কী হয়। তবে আমরা জয়ের আত্মবিশ্বাস নিয়েই নামব। যেমনটা এখানে (এভারটনের মাঠে) এসেছিলাম।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর