চলমান বিপিএলে রংপুর রাইডার্স রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে নুরুল হাসান সোহানের দল। এ ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
শাকিব খানের মালিকানাধীন ঢাকা এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি। এর মধ্যে রংপুরের বিপক্ষে আগের বারের দেখায় ৪০ রানে হেরেছে ঢাকা। লিটন দাস-থিসারা পেরেরাদের জন্য আজকের ম্যাচটি তাই প্রতিশোধের। অন্যদিকে রংপুরের জন্য জয়রথ অব্যাহত রাখার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা-রংপুর ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
দিনের আরেক ম্যাচে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ঢাকার মতো ২ ম্যাচ খেলে এখনো জয়হীন সিলেট। অন্যদিকে ৩ ম্যাচে দুটিতে জিতেছে বরিশাল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বিপিএল
রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস
দুপুর ১.৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি
সিলেট স্ট্রাইকার্স–ফরচুন বরিশাল
সন্ধ্যা ৬.৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি
বিগ ব্যাশ লিগ
পার্থ স্করচার্স–মেলবোর্ন রেনেগেডস
দুপুর ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস ২