প্রথমবার হবে মেয়েদের বিপিএল 

যা আগে হয়নি, তা-ই হচ্ছে জুলাইয়ে

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। একাধিকবার ক্রিকেট বোর্ডের তরফ থেকে আশ্বাস দেওয়া হলেও কিছুই হয়নি। অবশেষে আজ মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল।

দীর্ঘদিন পরে বগুড়ায় ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি বগুড়াতে হবে মেয়েদের প্রথম বিপিএল।

বিসিবি আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তবে এর আগে তিন দলের এই টুর্নামেন্টটি ৪–১৪ এপ্রিল পর্যন্ত আয়োজনের পরিকল্পনা ছিল। 

কেন আচমকা টুর্নামেন্টের সূচি বদল করা হয়েছে তাও জানিয়েছে বিসিবি। বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আলোচনা করার পর টুর্নামেন্টটি জুলাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

২০২৬ সালের জুন মাসে মেয়েদের বিশ্বকাপ আয়োজিত হবে। বিশ্বকাপের পর বিপিএল হওয়ায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগও বেশি থাকবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। ২১ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারদের ড্রাফটের বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করবে বিসিবি।

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর