টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সে ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে আজ এ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবেন সুমাইয়া আক্তাররা। আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে ভারত সফরে এসে ইংল্যান্ড খুব একটা সুবিধা করতে পারছে না। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই হেরেছে ইংলিশরা। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই জস বাটলারদের। অন্যদিকে আজকে জিতলেই সিরিজ নিশ্চিত হবে ভারতের।   

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ভারত-ইংল্যান্ড

৩য় টি-টোয়েন্টি

সন্ধ্যা ৭.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

এসএ-২০

প্রিটোরিয়া-জোবার্গ

রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস ২

 

অ-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সকাল ৮.৩০ মিনিট, টফি লাইভ

ভারত-স্কটল্যান্ড

দুপুর ১২.৩০ মিনিট, টফি লাইভ

 

ফুটবল

ফেডারেশন কাপ

বসুন্ধরা-ওয়ান্ডারার্স

বেলা ২.৪৫ মিনিট, টি স্পোর্টস টিভি

ব্রাদার্স-পুলিশ

বেলা ২.৪৫ মিনিট, টি স্পোর্টস ইউটিউব