আইপিএলে ৩৬ বলে ১২ ছক্কায় সেঞ্চুরি

সুরিয়াভানশি বুঝি কোনো রেকর্ড আর বাদ রাখবেন না!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

গতকাল শনিবার আরেকবার ভৈভাব সুরিয়াভাশি ঝড়ের সাক্ষী হয়েছে আইপিএল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৫ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান ৩৭ বলে ৫ চার ও ১২ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেছেন। দুর্দান্ত সেঞ্চুরিতে টি-টোয়েন্টির বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন সুরিয়াভানশি।

কিন্তু এমন রেকর্ডের দিনেও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁর দল রাজস্থান রয়্যালসকে। গতকাল আগে ব্যাটিংয়ে নেমে সুরিয়াভানশির সেঞ্চুরি, ধ্রুব জুরেলের ফিফটি (৩৫ বলে ৫১) শেষ দিকে দোনোভান ফেরেইরার ১৬ বলে ৩৩ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পেয়েছিল রাজস্থান। ইনিংসের আগে ব্যাটিং করে এটাই ছিল দলটির সর্বোচ্চ গংগ্রহের রেকর্ড।

কিন্তু সেই রেকর্ড সংগ্রহ অনায়াসেই তাড়া করেছে হায়দরাবাদ। আভিষেক শারমা (২৯ বলে ৫৭) ও ইশান কিষানের (৩১ বলে ৭৪) ঝড়ে ইনিংসের ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দলটি। আইপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি।

শেষ পর্যন্ত শেষ হাসি হায়দরাবাদ হাসলেও সুরিয়াভানশির কীর্তিগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। গতকালের সেঞ্চুরিটি ছিল টি-টোয়েন্টিতে সুরিয়াভানশির চতুর্থ সেঞ্চুরি। ছেলেদের টি-টোয়েন্টিতে তাঁর চেয়ে কম ইনিংসে ৪টি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ।

পরিসংখ্যান জানাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এর আগে সবচেয়ে কম ৩৩ ম্যাচে ৪টি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের উসমান খান। সেই রেকর্ডটা সুরিয়াভানশি নিজের করে নিলেন ২৬ ইনিংসেই। আর সে পথে আরও অনেকগুলো কীর্তিতে নাম তুলেছেন তিনি।

গতকাল সুরিয়াভানশি ফিফটি ছুঁয়েছেন ১৫ বলে। যা আইপিএলে সুরিয়াভানশির দ্রুততম ফিফটির যৌথ রেকর্ড। এর আগে এবারের আইপিএলেই আরও দুবার ১৫ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি। আইপিএল ইতিহাসে সুরিয়াভানশিই প্রথম ব্যাটসম্যান, যিনি ১৫ বা তার চেয়ে কম বলে তিনটি ফিফটি করেছেন।

শুধু আইপিএল কেন, পুরো টি-টোয়েন্টিতেই সুরিয়াভানশি (চারটি) একমাত্র ক্রিকেটার, যে ১৫ বার চেয়ে কম বলে তিন বা তার চেয়ে বেশি ফিফটি করেছেন।

১৫ বলে বলে ফিফটি করার পর সেঞ্চুরিতে পৌঁছাতে একটু বেশিই বল খেলে ফেলেছেন সুরিয়াভানশি। ইনিংসের ১৪তম ওভারে সাকিব হুসেইনকে ডাউন দ্য গ্রাউন্ডে ছক্কা মেরে বাঁহাতি ব্যাটসম্যান যখন তিন অঙ্ক ছুঁলেন, ততক্ষণে সুরিয়াভানশির খেলা হয়ে গেছে ৩৬ বল। এরপরও আইপিএল ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে সর্বশেষ আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৩০ বলে সেঞ্চুরি ছুঁয়ে এ তালিকায় সবার ওপরে ইউনিভার্স বস ক্রিস গেইল।

তবে অন্য দিক থেকে গেইলকেও ছাড়িয়ে গেছেন সুরিয়াভানশি। আইপিএল ইতিহাসে ১৫ বছর বয়সী ভারতীয় এ বাঁহাতি ব্যাটসম্যানই প্রথম ক্রিকেটার, যিনি ৪০ বলের কমে একাধিক সেঞ্চুরির মালিক। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে, ৪০ বলের আগেই তিনটি সেঞ্চুরি হলো সুরিয়াভানশির।

আবার আইপিএল ইতিহাসে সুরিয়াভানশিই একমাত্র ক্রিকেটার, যে অভিষেকের আগেই ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছে।

রেকর্ডগড়া ইনিংসে গতকাল ৫ চারের বিপরীতে ১২টি ছক্কা মেরেছেন সুরিয়াভানশি। আইপিএলে এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। আর ভারতীয়দের মধ্যে আইপিএলে এক ইনিংসে সুরিয়াভানশির মতো এত ছক্কা মারতে পারেননি আর কেউ।

ছক্কার রেকর্ড আর সেঞ্চুরির রেকর্ডের হাত ধরেই গতকাল টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করেছেন ১৫ বছরের এ বিস্ময়বালক। হাজার রান ছুঁতে সুরিয়াভানশিকে খেলতে হয়েছে মোটে ৪৭৩ বল। এটাও টি-টোয়েন্টির রেকর্ড। এর আগে টি-টোয়েন্টি কম বল খেলে ১০০০ রান ছোঁয়ার রেকর্ডটি ছিল মাইকেল ওয়েনের (৫৩৩ বল)।

বয়স বিবেচনাতেও যে রেকর্ডটি হয়েছে, সেটা বোধহয় না বললেও চলে। ১৮তম জন্মদিনের আগে টি-টোয়েন্টিতে হাজার রান করতে পারেননি আর কেউ!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর