গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও ইন্তের মিলান। শেষ আটের বাকি চার দল নির্ধারিত হবে আজ। শেষ ষোলোর ফিরতি লেগে আজ মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ, রেয়াল মাদ্রিদ, আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো।
প্রথম লেগে পিএসভিকে ৭-১ ব্যবধানে হারিয়ে এরইমধ্যে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্সেনাল। ডর্টমুন্ড অবশ্য আগের লেগে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এছাড়া ক্লাব ব্রুগার বিপক্ষে অ্যাস্টন ভিলা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
তবে ফুটবল প্রেমিদের বাড়তি নজর থাকবে মাদ্রিদ ডার্বি নিয়ে। এর আগে প্রথম লেগে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল রেয়াল মাদ্রিদ। ফিরতি লেগের ম্যাচটা আতলেতিকোর ঘরের মাঠ রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী–পারটেক্স
সকাল ৯টা, টি স্পোর্টস
মোহামেডান–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
প্রাইম ব্যাংক–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
লিল–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
আতলেতিকো মাদ্রিদ–রেয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস টেন ২
আর্সেনাল–পিএসভি আইন্দহফেন
রাত ২টা, সনি স্পোর্টস টেন ১
অ্যাস্টন ভিলা–ক্লাব ব্রুগা
রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫