টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

লা লিগায় গতকাল শনিবার রাতে রেয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে থাকা রেয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ৭-এ নিয়ে গেছে কাতালান ক্লাবটি (৩৪ ম্যাচে বার্সার ৭৯ পয়েন্ট, ৩৩ ম্যাচে মাদ্রিদের পয়েন্ট ৭২)।

অবশ্য মাদ্রিদের আজ সুযোগ আছে পয়েন্ট ব্যবধান আবারও কমিয়ে ৪-এ নিয়ে আসার। আজ ঘরের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আইপিএলে আজ দুটি ম্যাচ আছে। পিএসএলেও আছে একটি ম্যাচ। এছাড়া প্রিমিয়ার লিগেও বেশ কয়েকটি বড় দল মাঠে নামবে। তবে ইংল্যান্ডে আজ সবচেয়ে উত্তাপ ছড়ানোর কথা চেলসি আর লিভারপুলের মধ্যকার ম্যাচ। বুন্দেসলিগাতেও আজ ম্যাচ আছে কয়েকটি। মোটকথা, ক্রীড়া প্রেমীদের আজ ব্যস্ত দিনই যাওয়ার কথা।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল

কলকাতা-রাজস্থান

বিকেল ৪টা, টি স্পোর্টস

পাঞ্জাব-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস

 

পিএসএল

লাহোর-করাচি

রাত ৯টা, নাগরিক টিভি

 

ফুটবল

লা লিগা

রেয়াল মাদ্রিদ-সেলতা ভিগো

সন্ধ্যা ৬টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ড-ম্যান ইউনাইটেড

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রাইটন-নিউক্যাসল

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

চেলসি-লিভারপুল

রাত ৯-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

বুন্দেসলিগা

অগসবুর্গ-কিল

সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস ২

ফ্রাইবুর্গ-লেভারকুসেন

রাত ৯.৩০ মিনিট, সনি স্পোর্টস ২

মাইনৎস-ফ্রাঙ্কফুর্ট

রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস ২

 

টেনিস

মাদ্রিদ ওপেন

ফাইনাল

রাত ১০টা, সনি স্পোর্টস ৫