টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে। এরইমধ্যে স্থগিত হয়ে গেছে আইপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

ক্রিকেটে আজ বড় কোনো ইভেন্ট না থাকলেও বাংলাদেশ 'এ' দলের ম্যাচ আছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে লড়বেন নুরুল হাসান সোহান-এনামুল হক বিজয়রা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ফুটবলে বেশ কয়েকটি ম্যাচ আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের প্রতিপক্ষ ফকিরেরপুল। অন্য ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে আবাহনী।

ইউরোপিয়ান ফুটবলে আজ ব্যস্ত দিন। বুন্দেস লিগা, প্রিমিয়ার লিগ ও লা লিগায় বেশ কয়েকটি ম্যাচ আছে। আজ মঠে নামছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদের মতো দলগুলো। 

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

ক্রিকেট

বাংলাদেশ 'এ'-নিউজিল্যান্ড 'এ'

তৃতীয় ওয়ানডে

সকাল ৯টা, টি-স্পোর্টস

 

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

রহমতগঞ্জফকিরেরপুল

বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

পুলিশ এফসিআবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

 

বুন্দেসলিগা

ব্রেমেনলাইপজিগ

সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখমনশেনগ্লাডবাখ

রাত ১০.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

 

প্রিমিয়ার লিগ

সাউদাম্পটনম্যানচেস্টার সিটি

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুলহামএভারটন

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাথঅ্যাস্টন ভিলা

রাত ১০.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

আতলেতিকো মাদ্রিদরেয়াল সোসিয়েদাদ

রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ