বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার চলমান গল টেস্টের দ্বিতীয় দিন আজ। প্রথম দিনের খেলায় শুরুতে ৪৫ রানে ৩ উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ।
গতকাল ৩ উইকেটে ২৯২ রানে দিন শেষ করেছে সফরকারীরা। শান্ত ১৩৬ রানে ও মুশফিক ১০৫ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়।
ক্লাব বিশ্বকাপের ম্যাচে আজ সকালে মন্তেরইয়ের বিপক্ষে মাঠে নেমেছে ইন্তের মিলানো। রাতের খেলায় আজ মাঠে নামবে ম্যানসিটি, রেয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
গল টেস্ট-২য় দিন
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সকাল ১০.৩০ মিনিট, টি স্পোর্টস
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
মন্তেরই-ইন্তের মিলানো
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
ম্যান সিটি-উইদাদ
রাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
রেয়াল মাদ্রিদ-আল হিলাল
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
পাচুকা-সালজবুর্গ
পরের দিন ভোর ৪টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ