টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গতকাল শনিবার রাতে বোতাফোগোকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পালমেইরাস। আরেক ম্যাচে বেনফিকাকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে চেলসি।

টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে আজ রাতে পিএসজির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। আরেক ম্যাচে ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। তবে ফুটবল প্রেমীদের বেশি নজর থাকবে পিএসজি-ইন্টার ম্যাচের দিকে! লিওনেল মেসির প্রাক্তন ও বর্তমান ক্লাবের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। 

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-২য় দিন

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা

বেলা ২টা, টি স্পোর্টস

 

ফুটবল

ক্লাব বিশ্বকাপ: ২য় রাউন্ড

পিএসজি-ইন্টার মায়ামি

রাত ১০টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন

রাত ২টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ