টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ক্লাব বিশ্বকাপের ম্যাচে সকালে আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি। রাতের খেলায় রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইউভেন্তুস। আর আগামীকাল সকালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে মন্তেরেই।

বুলাওয়ে টেস্টের চতুর্থ দিন আজ। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ৪১৮ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণার পর জিম্বাবুয়ে আটকে যায় ২৫১ রানে। ১৬৭ রানের লিডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৬৯ রান তোলে প্রোটিয়ারা। এতে জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৩৭ রান।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৩২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনো ৫০৫ রান দরকার জিম্বাবুয়ের, আর সাউথ আফ্রিকার দরকার ৯ উইকেট।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বুলাওয়ে টেস্ট-৪র্থ দিন

জিম্বাবুয়ে-সাউথ আফ্রিকা

বেলা ২টা, টি স্পোর্টস

 

ফুটবল

ক্লাব বিশ্বকাপ: ২য় রাউন্ড

ম্যানচেস্টার সিটি-আল হিলাল

সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

রেয়াল মাদ্রিদ-ইউভেন্তুস

রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

ডর্টমুন্ড-মন্তেরেই

আগামীকাল সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

 

টেনিস

উইম্বলডন

১ম রাউন্ড

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২