টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু আজ। শেষ চারে ওঠার লড়াইয়ে রাতের ম্যাচে মাঠে নামবে ফ্লুমিনেন্স ও আল হিলাল। আর বাংলাদেশ সময় আগামীকাল সকালে পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি।

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় দিন আজ। প্রথম ইনিংসে শুভমান গিলের ২৬৯ রানে ভর করে ৫৮৭ রান তুলেছে ভারত। বিপরীতে ৩ উইকেট হারিয়ে ৭৭ রানের সংগ্রহ নিয়ে গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনো ৫১০ রানে পিছিয়ে আছে ইংলিশরা।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে গতকাল ২৮৬ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। আজ টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাঠে নামবে উইন্ডিজ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

এজবাস্টন টেস্ট৩য় দিন

ইংল্যান্ডভারত

বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেট

 

গ্রেনাডা টেস্ট২য় দিন

ওয়েস্ট ইন্ডিজঅস্ট্রেলিয়া

রাত ৮টা, টি স্পোর্টস

 

ফুটবল

ফিফা ক্লাব বিশ্বকাপ

১ম কোয়ার্টার ফাইনাল

ফ্লুমিনেন্সআল হিলাল

রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

২য় কোয়ার্টার ফাইনাল

চেলসি–পালমেইরাস

আগামীকাল সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ

 

টেনিস

উইম্বলডন

৩য় রাউন্ড

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২