লর্ডসে জমে উঠেছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে দুদলই সমান ৩৮৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয়েছে ইংলিশরা। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে গতকাল টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ভারত।
জয়ের জন্য এখনো ১৩৫ রান দরকার ভারতের। অন্যদিকে ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। লর্ডসে আজ শেষ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এছাড়া ভোরে গ্লোবাল সুপার লিগের ম্যাচে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
গ্লোবাল সুপার লিগ
গায়ানা-দুবাই
ভোর ৫টা, টি স্পোর্টস
লর্ডস টেস্ট-৫ম দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
কিংস্টন টেস্ট-৩য় দিন
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
রাত ১২.৩০ মিনিট, টি স্পোর্টস
ত্রিদেশীয় টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে-সাউথ আফ্রিকা
বিকেল ৫টা, টি স্পোর্টস