টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

সিরিজ গতকাল শনিবারই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টিম ডেভিডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রান ইনিংসের ২৩ বল আর ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে অজিরা। একইসঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছেন মিচেল মার্শ-গ্লেন ম্যাক্সওয়েলরা।

আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে দুদল। বৃষ্টি বাগড়া দেওয়ার আগে প্রথমে ব্যাটিং করে ১৯.২ ওভারে ৯ উইকেটে ২০৩ রান তুলেছে উইন্ডিজ।

ওদিকে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিন আজ। ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের বিপরীতে ইংল্যান্ড ৬৬৯ রানের পাহাড় গড়েছে। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত গতকাল ২ উইকেটে ১৭৪ রান তুলে টেস্টের চতুর্থ দিন শেষ করেছে। ১৩৭ রানে পিছিয়ে থেকে আজ পঞ্চম দিনের খেলা শুরু করবে ভারত।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া

৪র্থ টি-টোয়েন্টি

ভোর ৫টা, টি স্পোর্টস

 

ওল্ড ট্রাফোর্ড টেস্ট-৫ম দিন

ইংল্যান্ড-ভারত

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫

 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

বেলা ২টা, স্টার স্পোর্টস ১

ইংল্যান্ড-ভারত

সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ১