ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের শুরুটা সন্তোষজনক হয়েছে বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়েছেন আজিজুল হাকিম-আল ফাহাদরা।
নিজেদের পরের ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বলতে গেলে পাত্তাই পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের (৩-০) পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট অব্যাহত রেখেছেন মিচেল মার্শ-গ্লেন ম্যাক্সওয়েলরা। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ৪-০ ব্যবধানে।
আগামীকাল ভোরে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা হোয়াইটওয়াশের মিশন, অন্যদিকে উইন্ডিজের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে
বাংলাদেশ-জিম্বাবুয়ে
দুপুর ১.১৫ মিনিট, ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
৫ম টি-টোয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
আগামীকাল ভোর ৫টা, টি স্পোর্টস