জমে ওঠা ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ওভালে। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২০৪ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে। সিরিজে সমতা ফেরাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। অন্যদিকে সিরিজ নিজেদের করে নিতে শুধু ড্র-ই যথেষ্ট ইংল্যান্ডের।
ওদিকে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানের হার চোখ রাঙানি দিচ্ছে জিম্বাবুয়েকে। ঘরের মাঠে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ড ৩০৭ রান তুলেছে। ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩১ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ইনিংস ব্যবধানের হার ঠেকাতে জিম্বাবুয়ের দরকার আরও ১২৭ রান।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
১ম টি–টোয়েন্টি
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস
ত্রিদেশীয় যুব ওয়ানডে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১.১৫ মিনিট, জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল
বুলাওয়ে টেস্ট–৩য় দিন
জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস
ওভাল টেস্ট–২য় দিন
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
টেনিস
কানাডিয়ান ওপেন
রাত ৯.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২