ওভালে জমে উঠেছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের লড়াই। প্রথম ইনিংসে ভারতের ২২৪ রান টপকে ২৪৭ রান করেছে ইংলিশরা। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ২ উইকেটে ৭৫ রান নিয়ে গতকাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এতে ৫২ রানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন শুবমান গিলরা।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ পিছিয়ে থাকায় সিরিজ সমতায় শেষ করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। অন্যদিকে সিরিজ নিজেদের করে নিতে এ ম্যাচে শুধু ড্র-করলেও চলবে ইংলিশদের।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
ওভাল টেস্ট–৩য় দিন
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
২য় টি–টোয়েন্টি
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস
টেনিস
কানাডিয়ান ওপেন
রাত ১০.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২