টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটে আজ তেমন কোনো ইভেন্ট নেই। তবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টুর্নামেন্টে ম্যাচ আছে বাংলাদেশের যুবাদের। আজকের ম্যাচে সাউথ আফ্রিকার যুবাদের মুখোমুখি হবেন আজিজুল হাকিম-আল ফাহাদ-কালাম সিদ্দীকিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টা ১৫ মিনিটে।

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডে গতকাল লন্ডন স্পিরিটকে ৬ উইকেটে হারিয়েছে ওভাল ইনভিন্সিবলস। টুর্নামেন্টের আজকের ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের মুখোমুখি হবে সাউদার্ন ব্রেভ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-সাউথ আফ্রিকা

দুপুর ১.১৫ মিনিট, ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

 

দ্য হানড্রেড

ম্যানচেস্টার-সাউদার্ন ব্রেভ

রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস ৫