এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ওদিকে এশিয়া কাপ হকিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গতকাল গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন রেজাউল বাবুরা। চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
ইউরোপিয়ান ফুটবলে আজ আবারও ব্যস্ত সূচি। প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগায় বেশ কয়েকটি বড় দল মাঠে নামবে। ওদিকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। আবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচও আছে। সবমিলিয়ে, ক্রীড়া প্রেমীদের জন্য দিনটা আজ ব্যস্ততার মধ্যেই যাবে!
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ–নেদারল্যান্ডস
১ম টি–টোয়েন্টি
সন্ধ্যা ৬টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস
ত্রিদেশীয় টি–টোয়েন্টি
আরব আমিরাত–পাকিস্তান
রাত ৯টা, ইউরোস্পোর্ট ও টেন ক্রিকেট
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি–ফুলহাম
বিকেল ৫.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার ইউনাইটেড–বার্নলি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
টটেনহাম–বোর্নমাউথ
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
লিডস–নিউক্যাসল
রাত ১০.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
রেয়াল মাদ্রিদ–মায়োর্কা
রাত ১.৩০ মিনিট, বিগিন অ্যাপ ও ওয়েবসাইট
জার্মান বুন্দেসলিগা
ব্রেমেন–লেভারকুসেন
সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
অগসবুর্গ–বায়ার্ন মিউনিখ
রাত ১০.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
হকি
এশিয়া কাপ হকি
বাংলাদেশ–চায়নিজ তাইপে
দুপুর ১.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
টেনিস
ইউএস ওপেন
৩য় রাউন্ড
রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২