ক্রীড়াঙ্গনে আজ ব্যস্ত সূচি। ক্রিকেট, ফুটবল ছাড়াও ম্যাচ আছে টেনিস ও হকির। আন্তর্জাতিক ক্রিকেটে আজ উল্লেখযোগ্য ম্যাচ একটি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল লঙ্কানরা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আজ বেশ কয়েকটি ম্যাচ আছে। ইংল্যান্ডে চলমান ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। সিপিএলে রাতে ম্যাচ আছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগার।
ইউরোপিয়ান ফুটবলে দম ফেলানোর ফুরসত নেই। প্রিমিয়ার লিগে মাঠে নামবে ম্যানসিটি, আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলার মতো দলগুলো। এর মধ্যে সমর্থকদের বেশি নজর থাকার কথা লিভারপুল-আর্সেনাল ম্যাচের দিকে।
এ ছাড়া লা লিগার ম্যাচে ভায়োকানোর বিপক্ষে লড়বে বার্সেলোনা। বুন্দেসলিগায় ম্যাচ আছে ডর্টমুন্ডের। ইতালিয়ান সেরি আ-তে মাঠে নামবে ইউভেন্তুস, ইন্তের মিলানোর মতো দলগুলো।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা
২য় ওয়ানডে
দুপুর ১.৩০ মিনিট, টি স্পোর্টস
সিপিএল
সেন্ট লুসিয়া-অ্যান্টিগা
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
দ্য হানড্রেড: নারী ফাইনাল
সাউদার্ন- নর্দার্ন
সন্ধ্যা ৭.১৫ মিনিট, সনি স্পোর্টস ১
দ্য হানড্রেড: পুরুষ ফাইনাল
ওভাল-ট্রেন্ট
রাত ১১টা, সনি স্পোর্টস ১
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন-ম্যান সিটি
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লিভারপুল-আর্সেনাল
রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা-প্যালেস
রাত ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
ডর্টমুন্ড-ইউনিয়ন বার্লিন
রাত ৯.৩০ মিনিট, সনি স্পোর্টস ২
সেরি আ
জেনোয়া-ইউভেন্তুস
রাত ১০.৩০ মিনিট, ডিএজেডএন
ইন্তের মিলানো -উদিনেসে
রাত ১২.৪৫ মিনিট, ডিএজেডএন
লা লিগা
ভায়েকানো-বার্সেলোনা
রাত ১.৩০ মিনিট, বিগিন অ্যাপ
হকি
এশিয়া কাপ হকি
চীন-কাজাখস্তান
বেলা ১.৩০ মি., সনি স্পোর্টস ১
ভারত-জাপান
বেলা ৩.৩০ মিনিট, সনি স্পোর্টস ১
টেনিস
ইউএস ওপেন
৪র্থ রাউন্ড
রাত ৯টা, স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১