টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজে আজকের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগেও একবার মুখোমুখি হয়েছিল দুদল। ওই ম্যাচে ৩৯ রানে জিতেছিলেন সালমান আঘারা। দুদলের আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ওদিকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছে সাউথ আফ্রিকা। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। হেডিংলিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ত্রিদেশীয় টি-টোয়েন্টি

পাকিস্তান-আফগানিস্তান

রাত ৯টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস

 

ইংল্যান্ড-সাউথ আফ্রিকা

১ম ওয়ানডে

সন্ধ্যা ৬টা, সনি  স্পোর্টস ১

 

টেনিস

ইউএস ওপেন

কোয়ার্টার ফাইনাল

রাত ৯টা, স্টার স্পোর্টস ১, ২, সিলেক্ট ১