টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সে স্মৃতি টাটকা থাকতেই আজ আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবেন মেহেদী হাসান মিরাজ-তানজিদ হাসান তামিমরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ওদিকে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের বেশ কয়েকটি ম্যাচ আছে। আবার রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান

১ম ওয়ানডে

সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক

 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-পাকিস্তান

বেলা ৩.৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

ফুটবল

বিশ্বকাপ ফুটবল: বাছাইপর্ব

লিবিয়া-কেপভার্দে

সন্ধ্যা ৭টা, ফিফা প্লাস

মরিশাস-ক্যামেরুন

সন্ধ্যা ৭টা, ফিফা প্লাস

মধ্য আফ্রিকা-ঘানা

রাত ১০টা, ফিফা প্লাস

জিবুতি-মিসর

রাত ১০টা, ফিফা প্লাস

 

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল

আর্জেন্টিনা-নাইজেরিয়া

রাত ১.৩০ মিনিট, ফিফা প্লাস

কলম্বিয়া-দক্ষিণ আফ্রিকা

রাত ১.৩০ মিনিট, ফিফা প্লাস

 

টেনিস

সাংহাই মাস্টার্স

সকাল ১০.৩০ মিনিট, সনি স্পোর্টস ২