টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে ভারত। পার্থে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ইউরোপীয় ফুটবলে আজ ব্যস্ত সূচি। ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

লা লিগায় হেতাফের মাঠে আতিথ্য নেবে রেয়াল মাদ্রিদ। ইতালিয়ান সেরি আ-তে ম্যাচ আছে ইউভেন্তুস, আতালান্তা, এসি মিলানের মতো দল। এছাড়া আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

অস্ট্রেলিয়া-ভারত

১ম ওয়ানডে

সকাল ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

ভারত-ইংল্যান্ড

বেলা ৩.৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম-অ্যাস্টন ভিলা

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-ম্যান ইউনাইটেড

রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

হেতাফে-রেয়াল মাদ্রিদ

রাত ১টা, বিগিন অ্যাপ

 

সেরি আ

কোমো-ইউভেন্তুস

বিকেল ৪.৩০ মিনিট, ডিএজেডএন

আতালান্তা-লাৎসিও

রাত ১০টা, ডিএজেডএন

এসি মিলান-ফিওরেন্তিনা

রাত ১২.৪৫ মিনিট, ডিএজেডএন

 

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল

আর্জেন্টিনা-মরক্কো

আগামীকাল ভোর ৫টা, ফিফা প্লাস

 

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফুটবল

জাপান-নিউজিল্যান্ড

সন্ধ্যা ৭টা, ফিফা প্লাস

নাইজেরিয়া-কানাডা

রাত ১টা, ফিফা প্লাস

স্পেন-কলম্বিয়া

রাত ১টা, ফিফা প্লাস

জাম্বিয়া-প্যারাগুয়ে

রাত ১টা, ফিফা প্লাস