আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। আজ অবশ্য দেশের ক্রিকেটে কোনো ম্যাচ নেই। গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে ওয়ানডে সিরিজের পালা শেষ, এবার চট্টগ্রামে দুদল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজ শুরু হবে আগামী সোমবার।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও আজ ম্যাচ নেই বাংলাদেশের। বৈশ্বিক এ টুর্নামেন্টে দিনের একমাত্র খেলায় আজ শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে পাকিস্তান।
চ্যাম্পিয়নস লিগের পর্ব শেষে আজ আবারও ঘরোয়া লিগ শুরু হচ্ছে। লা লিগায় আজ রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে সেভিয়া। বুন্দেসলিগাতে ব্রেমেনের মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিন।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ
শ্রীলঙ্কা-পাকিস্তান
বিকেল ৩.৩০ মিনিট, টি স্পোর্টস
ফুটবল
প্রিমিয়ার লিগ
লিডস-ওয়েস্ট হাম
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
রেয়াল সোসিয়েদাদ-সেভিয়া
রাত ১টা, বিগিন অ্যাপ
বুন্দেসলিগা
ব্রেমেন-ইউনিয়ন বার্লিন
রাত ১২.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২