অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে সুরিয়াকুমার ইয়াদাভরা। ব্রিসবেনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।
এ ম্যাচ জিতলে ব্যবধান আরও বাড়িয়ে সিরিজ নিজেদের করে নেবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতলে সিরিজ শেষ হবে সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে।
ওদিকে পাকিস্তান-সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজেরও সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান জেতার পর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে সাউথ আফ্রিকা। দুদলের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
দিনে ক্রিকেটের উত্তাপের পর রাতে ইউরোপীয়ান ফুটবলের রোমাঞ্চ আছে। প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগাতে বেশ কয়েকটি ম্যাচ আছে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
অস্ট্রেলিয়া–ভারত
৫ম টি–টোয়েন্টি
দুপুর ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস ১ ও ২
পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা
৩য় ওয়ানডে
বিকেল ৪টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম–ম্যানচেস্টার ইউনাইটেড
সন্ধ্যা ৬.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
এভারটন–ফুলহাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওয়েস্ট হাম–বার্নলি
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
সান্ডারল্যান্ড–আর্সেনাল
রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
জার্মান বুন্দেসলিগা
ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
মনশেনগ্লাডবাখ–কোলন
রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
লা লিগা
আতলেতিকো মাদ্রিদ–লেভান্তে
রাত ১১.৩০ মিনিট, রাজধানী টিভি