বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় দিন আজ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের বিপরীতে ১ উইকেটে ৩৩৮ রানে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৫২ রানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন ফিল সিমন্সের শিষ্যরা।
ক্রিকেটের মতো ফুটবলেও আজ মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া আফ্রিকা ও ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের বেশ কয়েকটি ম্যাচ আছে আজ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
সিলেট টেস্ট, ৩য় দিন
সকাল ৯.৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক টিভি
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
৫ম টি-টোয়েন্টি
সকাল ৬.১৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
বাংলাদেশ-নেপাল
রাত ৮টা, টি স্পোর্টস
বিশ্বকাপ বাছাই: আফ্রিকা
নাইজেরিয়া-গ্যাবন
রাত ১০টা, ফিফা+ টিভি
বিশ্বকাপ বাছাই: ইউরোপ
আর্মেনিয়া-হাঙ্গেরি
রাত ১১টা, সনি স্পোর্টস টেন ৫
আয়ারল্যান্ড-পর্তুগাল
রাত ১.৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১
ফ্রান্স-ইউক্রেন
রাত ১.৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
ইংল্যান্ড-সার্বিয়া
রাত ১.৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৩
মলদোভা-ইতালি
রাত ১.৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫