টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

গত বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর জোড়া গোলে জয়ের স্বপ্ন দেখলেও শেষমুহূর্তে গোল হজম করে ম্যাচটা ড্র (২-২) করেছে হাভিয়ের কাবরেরার দল।

সে ধাক্কা ভুলে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাছাইপর্বে আগেরবারের দেখায় ভারতের মাটিতে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজ ফিরতি লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ তুরস্কের মুখোমুখি হবে স্পেন। অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে মাঠে নামবে পর্তুগাল, ফ্রান্স, ব্রাজিলের মতো দল।

ফুটবলের বাইরে ক্রিকেটেও বেশ কয়েকটি ম্যাচ আছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান লড়বে জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া জাতীয় ক্রিকেট লিগ, নেপাল প্রিমিয়ার লিগের ম্যাচ আছে আজ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ত্রিদেশীয় টিটোয়েন্টি

পাকিস্তানজিম্বাবুয়ে

রাত ৮টা, এ স্পোর্টস

 

জাতীয় ক্রিকেট লিগ

সিলেটখুলনা

সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি লাইভ

ঢাকারাজশাহী

সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি লাইভ

 

টিটোয়েন্টি ক্রিকেট

নেপাল প্রিমিয়ার লিগ

দুপুর ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

 

ফুটবল

এশিয়ান কাপ বাছাই ফুটবল

বাংলাদেশভারত

রাত ৮টা, টি স্পোর্টস

 

বিশ্বকাপ বাছাই: ইউরোপ

স্পেনতুরস্ক

রাত ১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ২

 

১৭ বিশ্বকাপ ফুটবল

মেক্সিকোপর্তুগাল

সন্ধ্যা ৭টা, ফিফা প্লাস

ব্রাজিলফ্রান্স

সন্ধ্যা ৭.৩০ মিনিট, ফিফা প্লাস

অস্ট্রিয়াইংল্যান্ড

রাত ৯.৪৫ মিনিট, ফিফা প্লাস

 

কাবাডি

নারী কাবাডি বিশ্বকাপ

২য় দিন

বেলা ৩–৩০ মিনিট, টি স্পোর্টস