টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ থেকে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামে। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ঢাকার মিরপুরে। আজ চট্টগ্রামে দুদলের প্রথম ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে দুদল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সঙ্গে ৮ বারের মুখোমুখি দেখায় বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ, আয়ারল্যান্ড শেষ হাসি হেসেছে ২ ম্যাচে। আর অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে।

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণীতে সন্ধ্যায় ইতালির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এছাড়া ইউরোপা লিগের ম্যাচ আছে আজ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড

১ম টি-টোয়েন্টি

সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক

 

ত্রিদেশীয় টি-টোয়েন্টি

পাকিস্তান-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৭টা, এ স্পোর্টস

 

ফুটবল

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-ইতালি

৩য় স্থান নির্ধারণী

সন্ধ্যা ৬.৩০ মিনিট, ফিফা প্লাস

পর্তুগাল-অস্ট্রিয়া

ফাইনাল

রাত ১০টা, ফিফা প্লাস

 

ইউরোপা লিগ

অ্যাস্টন ভিলা-ইয়াং বয়েজ

রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ১

রোমা-মিতিউলান

রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ২

লিল-দিনামো জাগরেব

রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ৫