বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজ এখন ১-১ সমতায়।
আজকের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দুদলের জন্যই কার্যত অলিখিত ফাইনাল। চট্টগ্রামের একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
লা লিগায় আজ বার্সেলোনার ম্যাচ আছে। ঘরের মাঠ কাম্প ন্যুতে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে কাতালানা ক্লাবটি। প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে ম্যান সিটিসহ আরও বেশ কয়েকটি দল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ-আয়ারল্যান্ড
৩য় টি-টোয়েন্টি
বেলা ২টা, টি স্পোর্টস ও নাগরিক
ক্রাইস্টচার্চ টেস্ট-১ম দিন
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ভোর ৪টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট-রাজশাহী
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ-বরিশাল
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ঢাকা-খুলনা
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
রংপুর-চট্টগ্রাম
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ফুটবল
ত্রিদেশীয় নারী ফুটবল
বাংলাদেশ-আজারবাইজান
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম-ম্যান সিটি
রাত ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বোর্নমাউথ-এভারটন
রাত ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
লা লিগা
বার্সেলোনা-আতলেতিকো
রাত ২টা, বিগিন অ্যাপ
হকি
জুনিয়র বিশ্বকাপ হকি
স্পেন-নামিবিয়া
বেলা ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ইংল্যান্ড-মালয়েশিয়া
সন্ধ্যা ৬.১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভারত-সুইজারল্যান্ড
রাত ৮.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১