টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটে আজ উল্লেখযোগ্য তেমন কোনো ইভেন্ট নেই। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশ ও এসএ টোয়েন্টিতে দুটি করে ম্যাচ আছে। বিগ ব্যাশে আজ দিনের প্রথম ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে সিডনি থান্ডার, আর পরের ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস।

এসএ টোয়েন্টিতে দিনের প্রথম ম্যাচে পার্ল রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে প্রিটোরিয়া ক্যাপিটালস, আর রাতের ম্যাচে জোবার্গ সুপার কিংসের প্রতিপক্ষ এমআই কেপটাউন।

লা লিগায় আজ মাঠে নামবে রেয়াল বেতিস, আলাভেস, ভিয়ারেয়াল, ভালেন্সিয়ার মতো দল। এফএ কাপে চার্লটনের মাঠে আতিথ্য নেবে চেলসি।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বিগ ব্যাশ লিগ

হিট-থান্ডার

বেলা ১১টা, স্টার স্পোর্টস ২

রেনেগেডসস্টারস

বেলা ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস ২

 

এসএ টোয়েন্টি

পার্ল-প্রিটোরিয়া

বিকেল ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

জোবার্গকেপটাউন

রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

ফুটবল

লা লিগা

ওভিয়েদোবেতিস

সন্ধ্যা ৭টা, বিগিন অ্যাপ

ভিয়ারেয়ালআলাভেস

রাত ৯.১৫ মিনিট, বিগিন অ্যাপ

জিরোনাওসাসুনা

রাত ১১.৩০ মিনিট, বিগিন অ্যাপ

ভালেন্সিয়াএলচে

রাত ২টা, বিগিন অ্যাপ

 

এফএ কাপ

চার্লটন-চেলসি

রাত ২টা, সনি স্পোর্টস ২