এক দিনের বিরতির পর আজ আবারও মাঠে ফিরছে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে আজ দুটি ম্যাচ আছে। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স, আর রাতের নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
বিগ ব্যাশেও আজ দুটি ম্যাচ আছে। এর মধ্যে সকালের ম্যাচে মাঠে নামবে হোবার্ট হারিকেনস। এছাড়া ম্যাচ আছে এসএ টোয়েন্টিতেও।
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার মাঝে আজ ম্যাচ আছে আন্তর্জাতিক ক্রিকেটেও। সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড, আর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান। এছাড়া ব্যস্ততা আছে ইউরোপিয়ান ফুটবলেও।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বিপিএল
রাজশাহী-রংপুর
বেলা ১টা, টি স্পোর্টস ও নাগরিক
নোয়াখালী-ঢাকা
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক
বিগ ব্যাশ লিগ
সিক্সার্স-হারিকেনস
সকাল ৯.০৫ মিনিট, স্টার স্পোর্টস ১
স্ট্রাইকার্স-স্করচার্স
বেলা ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস ১
এসএ টোয়েন্টি
ইস্টার্ন কেপ-ডারবান
সন্ধ্যা ৭.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ভারত-নিউজিল্যান্ড
১ম ওয়ানডে
বেলা ২টা, স্টার স্পোর্টস ২
শ্রীলঙ্কা-পাকিস্তান
৩য় টি-টোয়েন্টি
সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস ৫ ও পিটিভি স্পোর্টস
ফুটবল
স্প্যানিশ সুপার কাপ
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
ফাইনাল
রাত ১টা, ফ্যানকোড
এফএ কাপ
ডার্বি-লিডস
সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস ২
পোর্টসমাউথ-আর্সেনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ২
ম্যান ইউনাইটেড-ব্রাইটন
রাত ১০.৩০ মিনিট, সনি স্পোর্টস ২
সেরি আ
ফিওরেন্তিনা-এসি মিলান
রাত ৮টা, ডিএজেডএন
ইন্তের মিলানো-নাপোলি
রাত ১.৪৫ মিনিট, ডিএজেডএন