মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া নয়টায়।
বিপিএলে প্লে-অফের চার দল এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তবে গ্রুপ পর্বের খেলার শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স, আর সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। এছাড়া বিগ ব্যাশ, এস এ টোয়েন্টিতেও একাধিক ম্যাচ আছে। ম্যাচ আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাতেও। এছাড়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আজ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
সকাল ৯.১৫ মিনিট, আইসিসি টিভি
বিপিএল
রংপুর-নোয়াখালী
বেলা ১টা, টি স্পোর্টস ও নাগরিক
চট্টগ্রাম-ঢাকা
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক
ভারত-নিউজিল্যান্ড
৩য় ওয়ানডে
বেলা ২টা, স্টার স্পোর্টস ২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
জিম্বাবুয়ে-ইংল্যান্ড
বেলা ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
বিগ ব্যাশ লিগ
হিট-সিক্সার্স
বেলা ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস ১
এসএ টুয়েন্টি
ইস্টার্ন কেপ-কেপটাউন
সন্ধ্যা ৭.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
উলভারহ্যাম্পটন-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা-এভারটন
রাত ১০.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
আতলেতিকো-আলাভেস
রাত ৯.১৫ মিনিট, বিগিন অ্যাপ
সোসিয়েদাদ-বার্সেলোনা
রাত ২টা, বিগিন অ্যাপ
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন
প্রথম রাউন্ড
সকাল ৬.৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ও ৫