বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে গতকাল মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। তবে হারলেও বাদ পড়েনি রাজশাহী।
আজ টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটানসের মুখোমুখি হবে দলটি। এ ম্যাচে যারা জিতবে, তারা আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামবে। সিলেট-রাজশাহীর গুরুত্বপূর্ণ এ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
ওদিকে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ। রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, চেলসির মতো দল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বিপিএল
সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স
কোয়ালিফায়ার
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক
অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
ইংল্যান্ড-স্কটল্যান্ড
বেলা ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
বিগ ব্যাশ লিগ
হারিকেনস-স্টারস
বেলা ২.৩০ মিনিট, স্টার স্পোর্টস ২
ভারত-নিউজিল্যান্ড
১ম টি-টুয়েন্টি
সন্ধ্যা ৭.৩০ মিনিট, স্টার স্পোর্টস ১
এসএ টি-টুয়েন্টি
ইস্টার্ন কেপ-প্রিটোরিয়া
রাত ৯.৩০ মিনিট, স্টার স্পোর্টস ২
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
গালাতাসারাই-আতলেতিকো
রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ২
স্লাভিয়া প্রাগ-বার্সেলোনা
রাত ২টা, সনি স্পোর্টস ১
মার্শেই-লিভারপুল
রাত ২টা, সনি স্পোর্টস ২
চেলসি-পাফোস
রাত ২টা, সনি স্পোর্টস ৫
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন
২য় রাউন্ড
সকাল ৬.৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ও ৫