ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আজ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতেছে ভারত। আজ জিতলে সিরিজের দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে সুরিয়াকুমার ইয়াদাভদের।
অন্যদিকে সিরিজের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। গুয়াহাটিতে আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে চেলসি, আর্সেনাল, ম্যান ইউনাইটেডের মতো দল। লা লিগায় আজ ম্যাচ আছে বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, আলাভেস, রেয়াল সোসিয়েদাদের মতো দলের। এছাড়া অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের খেলা চলছে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
ভারত-নিউজিল্যান্ড
৩য় টি-টোয়েন্টি
বেলা ৩টা, স্টার স্পোর্টস ১
অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট
অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা
বেলা ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২, র্যাবিটহোল
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস-চেলসি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
আর্সেনাল-ইউনাইটেড
রাত ১০.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
আতলেতিকো-মায়োর্কা
সন্ধ্যা ৭টা, বিগিন অ্যাপ
বার্সেলোনা-ওভিয়েদো
রাত ৯.১৫ মিনিট, বিগিন অ্যাপ
সোসিয়েদাদ-সেল্তা
রাত ১১.৩০ মিনিট, বিগিন অ্যাপ
আলাভেস-বেতিস
রাত ২টা, বিগিন অ্যাপ
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন
চতুর্থ রাউন্ড
সকাল ৬.৩০ মিনিট, সনি স্পোর্টস ২ ও ৫