এশিয়ান কাপ বাছাইয়ে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে হামজা চৌধুরী-শমিত সোম-জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আজ রাতে ও আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ফাইনালের বেশ কয়েকটি ম্যাচ আছে। মাঠে নামবে ইতালি, সুইডেন, ইরাক, বলিভিয়া, তুরস্ক, পোল্যান্ডের মতো দল। এছাড়া পিএসএল ও আইপিএলে আজ একটি করে ম্যাচ আছে।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
পিএসএল
ইসলামাবাদ-পেশোয়ার
রাত ৮টা, টি স্পোর্টস
আইপিএল
পাঞ্জাব-গুজরাট
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, ২
ফুটবল
এশিয়ান কাপ ফুটবল: বাছাই
বাংলাদেশ-সিঙ্গাপুর
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
ক্যামেরুন-চীন
দুপুর ১২টা, ফিফা প্লাস
অস্ট্রেলিয়া-কুরাসাও
বেলা ৩.১০ মিনিট, ফিফা প্লাস
ইউরোপিয়ান প্লে-অফ: ফাইনাল
কসোভো-তুরস্ক
রাত ১২.৪৫ মিনিট, সনি স্পোর্টস ১
বসনিয়া-ইতালি
রাত ১২.৪৫ মিনিট, সনি স্পোর্টস ২
চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক
রাত ১২.৪৫ মিনিট, সনি স্পোর্টস ৩
সুইডেন-পোল্যান্ড
রাত ১২.৪৫ মিনিট, সনি স্পোর্টস ৫
আন্তমহাদেশীয় প্লে-অফ: ফাইনাল
কঙ্গো ডিআর-জ্যামাইকা
রাত ৩টা, ফিফা প্লাস
ইরাক-বলিভিয়া
আগামীকাল সকাল ৯টা, ফিফা প্লাস