আজ শুরু হচ্ছে দীর্ঘ সংস্করণের বিসিএল। টুর্নামেন্টে আজ দুটি ম্যাচ আছে। এক ম্যাচে উত্তরাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, আরেক ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল।
পাকিস্তান সুপার লিগ পিএসএলেও আজ দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লাহোরের মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আর পরের ম্যাচে রাওয়ালপিন্ডির বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতানস। আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লির মুখোমুখি হবে হায়দরাবাদ।
ওদিকে প্রিমিয়ার লিগে ম্যাচ আছে চেলসির। আর লা লিগায় আলাভেসকে আতিথ্য দেবে রেয়াল মাদ্রিদ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বিসিএল
উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
পিএসএল
লাহোর-কোয়েটা
বেলা ৩.৩০ মিনিট, টি স্পোর্টস
মুলতান-রাওয়ালপিন্ডি
রাত ৮টা, টি স্পোর্টস
আইপিএল
হায়দরাবাদ-দিল্লি
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, ২
ফুটবল
লা লিগা
বিলবাও-ওসাসুনা
রাত ১১টা, বিগিন অ্যাপ
রেয়াল মাদ্রিদ-আলাভেস
রাত ১.৩০ মিনিট, বিগিন অ্যাপ
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন-চেলসি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১